রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি আগামীর সময়কে এ তথ্য জানান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক সাংবাদিকদের জানান, উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।


