...|...|...

রাজধানী

শনিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৭:০১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৫
Shares
শনিবার ঢাকার কোন কোন মার্কেট বন্ধ?

ছবি: সংগৃহীত

প্রতিদিন নানা প্রয়োজনে কেনাকাটার জন্য মার্কেটে যেতে হয়। তবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই কেনাকাটার পরিকল্পনা করার আগে কোন কোন এলাকার মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যেসব মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

বন্ধ থাকবে যেসব মার্কেট

ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন ও আজিমপুর সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতিবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

কেনাকাটার জন্য বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেটের সাপ্তাহিক বন্ধের সময়সূচি নিশ্চিত হয়ে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।