...|...|...

রাজধানী

শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ৮:৫৮
Shares
শনিবার টানা ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশের বিভিন্ন এলাকায় গ্যাস পাবেন না গ্রাহকেরা।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামতের জন্য শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো-নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারার জে-ব্লক। এ ছাড়া এসব এলাকার আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহও বন্ধ থাকবে।

মেরামতকাজ চলাকালে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।