...|...|...

রাজধানী

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:২৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৩১
Shares
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কামরুল ইসলাম সুমন (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার কামরুল ইসলাম সুমন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাপতী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি ঢাকা মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই ওয়ার্ডের বর্তমান সদস্য।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কামরুল ইসলাম সুমনকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখা এবং রাজধানীতে দলটির মিছিল ও কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় কামরুল ইসলাম সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র।