...|...|...

সারাদেশ

শনিবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:০১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৮
Shares
শনিবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নকাজের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে উপজেলার প্রায় ১ লাখ ১০ হাজার বিদ্যুৎ গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে মতলব ৩৩ কেভি ফিডারের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সাথে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব উত্তর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এমডি ওয়াহিদুজ্জামান।