...|...|...

রংপুর

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮
Shares
লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিব উদ্দিন সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিনগরের ইসলাম নগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যান একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে মজিব উদ্দিন সেলিম। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মজিব উদ্দিন মমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী এবং সম্পর্কে শিশুটির দাদা বলে জানা গেছে।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান। 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরই ঘটনাটি তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হয়। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাতীবান্ধা উপজেলা থেকে মজিব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।