...|...|...

সারাদেশ

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩৮
Shares
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি মালবাহী ট্রাক একই দিকে যাওয়া একটি যাত্রীবাহী ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে দুমড়েমুচড়ে যায় এবং ঘাতক ট্রাকটিও বাজারের কয়েকটি দোকানের ওপর উঠে পড়ে।

ঘটনাস্থলেই ইজিবাইকের ৫ জন যাত্রী মারা যান। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠান। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটিকে আটক করেছে।