...|...|...

বিশ্ব

লাইনে থাকলে লাইনেই থাকুন’, ভোটারদের বললেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৩
Shares
লাইনে থাকলে লাইনেই থাকুন’, ভোটারদের বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রিপাবলিকানদের পেজে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের কেন্দ্র বন্ধ হয়ে গেলেও লাইনে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিওতে ট্রাম্প বলেন, ‘হাই রিপাবলিকানরা। আমরা খুব ভালো করছি। আপনারা যদি লাইনে থাকেন, তাহলে লাইনেই থাকুন।’

ভোটের নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সময় যেসব ভোটার লাইনে থাকবেন, তারা নিজেদের পালা আসা পর্যন্ত অপেক্ষা করে ভোট দিতে পারবেন।

ভিডিওতে ট্রাম্প আরও বলেন, ‘আমরা বড় ব্যবধানে জিততে চলেছি।’