...|...|...

জাতীয়

রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:১৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৭
Shares
রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ। ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই- লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন তিনি।

এদিকে নিউইয়র্ক সফরের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পাশাপাশি প্রায় এক দশক ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা এবং সমাধানের পথে গতি সঞ্চারের বিষয়েও আলোচনা হয়। সেই সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চ-পর্যায়ের আলোচনার কথাও উঠে আসে।