...|...|...

ক্যাম্পাস

রূপগঞ্জে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৩
Shares
রূপগঞ্জে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: টাইমস টুডে প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলা শাখা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার তারাব পৌরসভা অডিটোরিয়াম, খাদুন, রূপসী এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকরাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসিবুল ইসলাম সিফাত।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সাথে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।