...|...|...

খেলা

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ১০:৫৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:৩৭
Shares
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৯ বছর বয়সী আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিওমান্ডের অভিষেক ম্যাচটি এমনিতেই বিশেষ ছিল। তবে ম্যাচ শেষে সেই আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিলেন তার শৈশবের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই তরুণ প্রতিভাকে ‘ফলো’ করেছেন পর্তুগিজ মহাতারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিওমান্ডের ছোটবেলার একটি ছবি ভেসে উঠেছে, যেখানে তাকে রোনালদোর নামসংবলিত ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরা অবস্থায় দেখা যায়।

আরবি লাইপজিগ থেকে প্রায় ১২ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন দিওমান্ডে। চুক্তিটি ২০৩৩ সাল পর্যন্ত, যা ক্লাবের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল দলবদল।

গত মৌসুমে (২০২৫-২৬) লাইপজিগের হয়ে ৩৬ ম্যাচে ১৩টি গোল ও ১০টি অ্যাসিস্ট করে জার্মানির সেরা উদীয়মান ফুটবলারের খেতাব জেতেন তিনি। হোসে মরিনহোর অধীনে রিয়ালের নতুন পরিকল্পনার পাশাপাশি আইভরি কোস্ট জাতীয় দলের হয়েও নিজের মেধার প্রমাণ দিয়ে যাচ্ছেন এই সম্ভাবনাময় তারকা।