...|...|...

ধর্ম

রাসুল (সা.) -এর চোখে যে ১২ প্রকার মানুষ সবচেয়ে সর্বোত্তম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫২
Shares
রাসুল (সা.) -এর চোখে যে ১২ প্রকার মানুষ সবচেয়ে সর্বোত্তম

ছবি: সংগৃহীত

সৃষ্টিকর্তার কাছে এবং প্রিয় নবীজি ﷺ-এর প্রিয়পাত্র হওয়ার চেয়ে বড় অর্জন আর কী হতে পারে? রাসুলুল্লাহ ﷺ বিভিন্ন হাদিসে ১২ শ্রেণির মানুষকে সর্বোত্তম মানুষের মর্যাদায় ভূষিত করেছেন। এই ১২টি বৈশিষ্ট্যের মধ্য থেকে কয়টি গুণ আমাদের জীবনে রয়েছে? আসুন এক নজরে দেখে নিই রাসূল ﷺ-এর চোখে সর্বশ্রেষ্ঠ ১২ শ্রেণির মানুষ কারা।

১. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে নিজে কোরআন
শেখে এবং অন্যকে শেখায়।’
(বুখারি, হাদিস নম্বর : ৫০২৭)

২. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلَاقًا
‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে তোমাদের
মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ (বুখারি, হাদিস
নম্বর : ৬০৩৫)

৩. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে ঋণ পরিশোধের
বেলায় ভালো।’
(বুখারি, হাদিস নম্বর : ২৩৩৫)

৪. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যার কাছ থেকে সবাই
কল্যাণ আশা করে, অনিষ্টের আশা করে না।’ (তিরমিজি,
হাদিস নম্বর : ২২৬৩/২৪০১)

৫. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে তার পরিবারের
কাছে ভালো।’
(সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭)

৬. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
خِيَارُكُمْ أَطْوَلُكُمْ أَعْمَارًا وَأَحْسَنُكُمْ أَعْمَالًا
তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে তোমাদের মধ্যে
বয়সে বেশি এবং (নেক) কাজে উত্তম।
(আহমাদ ৭২১২, ৯২৩৫, সিঃ সহীহাহ ১২৯৮)

৭. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ
সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি
উপকারী।
(সহীহুল জামে’ হা/৩২৮৯, দারাকুতনী, সিঃ সহীহাহ ৪২৬)

৮. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
مَخْمُومُ القَلْبِ صَدُوقُ اللِّسَانِ قَالُوا صَدُوقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُومُ القَلْبِ
‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।
সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! সত্যবাদী
মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে?
রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল,
মুক্তাকি, যাতে কোনো পাপ নেই, বাগাড়ম্বর বা জুলুম নেই,
নেই খেয়ানত ও বিদ্বেষ।’
(ইবনে মাজাহ ৪২১৬, সহীহুল জামে, হাদিস : ৩২৯১)

৯. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
خَيْرُ الأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ
‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে
উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার
প্রতিবেশীর কাছে উত্তম।’
(তিরমিজি, হাদিস নম্বর : ১৯৪৪)

১০. রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا
‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যার চরিত্র সবচেয়ে
বেশি সুন্দর।’ (বুখারি, হাদিস নম্বর : ৩৫৫৯)

১১. রাসূলুল্লাহ (ﷺ) বলেন
خَيْرُ النَّاسِ مَنْزِلَةً رَجُلٌ عَلَى مَتْنِ فَرَسِهِ يُخِيفُ الْعَدُوَّ وَيُخِيفُونَهُ
মর্যাদায় শ্রেষ্ঠ ব্যক্তি সে, যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে।
(সহীহুল জামিউস সাগীর ৪২৯১, সিলসিলা সহীহা ৩৩৩৩)

১২. রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ
لَمُؤْمِنٌ مُجَاهِدٌ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللهِ
ঐ মু'মিন (শ্রেষ্ঠ) যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে।
(বুখারী ২৭৮৬, ৬৪৯৪, মুসলিম ১৮৮৪-১৮৯৫)