রাজধানীর মোহাম্মদপুর থেকে ভোলা সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আহাদ হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ১ নম্বর সড়কের ২৮ নম্বর বাসায় বসবাস করতেন।
মোহাম্মদপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


