...|...|...

রাজধানী

রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, রাত ১১:০২
Shares
রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন

রাজধানীর ভাটারায় স্কুলবাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি হলুদ রঙের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীস রায়।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

এদিকে, অগ্নিসংযোগের পর বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ বাসটি দাউ দাউ করে জ্বলছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।