রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি দাঁড় করানো ছিল। হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

