...|...|...

রাজধানী

রাজধানীতে ভবনে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১২:৫৪
Shares
রাজধানীতে ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা গেছে, রাত সোয়া ১১টার দিকে লালবাগের একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।