...|...|...

জাতীয়

রাজধানীতে গাড়ির গতি ৪ থেকে বেড়ে ঘণ্টায় ১১ কিলোমিটার: প্রধানমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৫
Shares
রাজধানীতে গাড়ির গতি ৪ থেকে বেড়ে ঘণ্টায় ১১ কিলোমিটার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরোনো ছবি

রাজধানীতে যানজট কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি বলেন, ঢাকায় যানবাহনের গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার, এখন যা প্রায় ১১ কিলোমিটার। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে। ফলে যানজট পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের সময় যে যানজট বা বিভিন্ন গাড়ির গতি যা ছিল ৪ কিলোমিটার। এটি এখন বৃদ্ধি পেয়ে প্রায় ১১ কিলোমিটারে এ দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০ টি পয়েন্টে নতুন করে এআই সিগনাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন ট্রাফিক সিগনাল লাইট বসানো হয়েছে। সিগনাল ট্রাফিক সিগন্যল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি। আগামী মাস দুয়েকের মধ্যে এগুলো কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের বাকি রুটগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি সরকার গুরুত্বের সাথে চিন্তাভাবনা করছে।

বিএনপির এমপি এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসটি বৈদেশিক মুদ্রার অন্যতম এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করে চালু করেছিলেন। আমাদের শ্রমিকদেরকে বিদেশে পাঠানো যে ব্যবস্থাটিটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, বৈধ চ্যানেলের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি হুন্ডি প্রতিরোধ, এবং অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট সাপ্তাহিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ১৯শে নভেম্বর যদি আমরা হিসাব ধরি, তাহলে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

জামায়াতের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল। ওই সময় একটি চক্র বিদেশে নেওয়ার কথা বলে অনেক কর্মীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ বা স্থগিত করেছিল, কোনো কোনো ক্ষেত্রে কর্মী নেওয়ার প্রক্রিয়াও ধীর হয়ে পড়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করতে সক্ষম হয়েছে। প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর মধ্যে বিগত সরকারের সময়ে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্য থেকে এক হাজার জনকে পাঠানোর উদ্যোগ রয়েছে।