...|...|...

জাতীয়

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৯
Shares
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

ছবি: সংগৃহীত

গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণসহ বিভিন্ন খাতের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভায় অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি। বাকি দুটি প্রকল্প সংশোধিত। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সর্বোচ্চ সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের গ্রামীণ যোগাযোগব্যবস্থা, পানি ব্যবস্থাপনা ও সড়ক অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।