...|...|...

সারাদেশ

রাঙ্গামাটিতে দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, রাত ১:২১
Shares
রাঙ্গামাটিতে দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটিতে দুই ফিলিং স্টেশনকে জরিমানা। ছবি: টাইমস টুডে

রাঙ্গামাটি সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অসংগতি পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে রাজবাড়ী এলাকায় অবস্থিত এসএন পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪৮ ধারায় কল্যাণপুর এলাকায় অবস্থিত মেসার্স তান্যাবী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ফিলিং স্টেশনগুলোতে বিভিন্ন অসংগতি পাওয়ায় আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষা, ওজন ও পরিমাপে সঠিক মান নিশ্চিত করা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ওজন ও পরিমাপের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অসংগতি গ্রহণযোগ্য নয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল কোর্টের এ অভিযানের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।