রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে সূর্যাস্ত হবে। বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টা ৫২ মিনিটে সূর্যোদয় হবে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ‘ট্রেস’-অর্থাৎ পরিমাপযোগ্য মাত্রার চেয়ে অতি সামান্য।


