...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১০:২১
Shares
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশুসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। 

বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

সুক কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩১ মিনিটে (গ্রিনিচ মান সময় বুধবার সকাল ২টা ৩১ মিনিট) উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর মাটিতে কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ফেডারেল এভিয়েশন প্রশাসন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।