...|...|...

রাজধানী

যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ীতে পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিল্লাল নামের একজন রিকশাচালক আহত হয়েছেন। তিনি বর্তমানে যাত্রাবাড়ী থানায় রয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।