...|...|...

সারাদেশ

এইচএসসিতে ময়মনসিংহের ১৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫৮
Shares
এইচএসসিতে ময়মনসিংহের ১৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহর ব্রিফিং। ছবি: টাইমস টুডে

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী এ বছর মোট ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ জানিয়েছেন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক নয়, সেসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ১৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনায় শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।