...|...|...

সারাদেশ

এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৬
Shares
এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বিভাগভিত্তিক হিসাবে পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে। অন্যদিকে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বিভাগে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

এর আগে গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। 

৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।