...|...|...

সংবাদ

মেহেরপুরে ডাকাতের হামলায় আহত ৫

মেহেরপুরে ডাকাতের হামলায় আহত ৫

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৫৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:৫০
Shares
মেহেরপুরে ডাকাতের হামলায় আহত ৫

 

মেহেরপুর-মুজিবনগর সড়কে ডাকাত দলের হামলায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।  আহতরা হলেন-আব্দুর রশিদ, সোহানি জামান, উবসন, অটোচালক রাজা মিয়া ও ৩ বছরের শিশু আয়ান।   

আহতরা জানায়, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রাম থেকে তারা অটোরিকশায় করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যাওয়ার পথে পিটিআই ও নতুন গ্রামের মাঝামাঝি স্থানে ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাতরা রাস্তায় গাছ ফেলে অটোরিকশা থামিয়ে যাত্রীদের মারধর করে এবং নারীদের কানের দুল, দুটি মোবাইল ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়।  এরপর তাদেরকে জখম করে পালিয়ে যায়।

মুজিবনগর থেকে যাত্রী নামিয়ে দিয়ে আসা জে আর পরিবহনের একটি বাস তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত আব্দুর রশিদ ও অটোরিক্সা চালক রাজা মিয়া বর্তমানে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।  বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। 

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আসামিদের ধরতে অভিযান চলছে।