...|...|...

সারাদেশ

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতা গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ৮:১০
Shares
মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতা গ্রেফতার

ছবি: টাইমস টুডে

মেহেরপুরে পৃথক দুটি অভিযানে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মুজিবনগর উপজেলার তারানগর গ্রাম ও মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শেখ সাকিব হোসেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ইনসাফাত আলীর ছেলে এবং মাফুজুর রহমান পোলেন মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুত বিচার আইনের মামলায় পলাতক আসামি সাকিব ও পোলেনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেনের নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই মামলায় তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।