...|...|...

জাতীয়

মেঘলা থাকবে ঢাকার আকাশ

মেঘলা থাকবে ঢাকার আকাশ

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:৪৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ৮:৫১
Shares
মেঘলা থাকবে ঢাকার আকাশ


রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে।  সেই সাথে আবহাওয়া শুষ্কসহ হালকা কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে অধিদফতর।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।  সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  তবে এ সময় হালকা ধরনের কুয়াশাও থাকতে পারে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারনত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।