মার্কিন অভিবাসন আইনের পূর্বের লঙ্ঘন বা কোনো ধরনের অনিয়মের তথ্য গোপন না করে ভিসা ইন্টারভিউতে সবসময় সত্য তথ্য দেওয়ার জন্য আবেদনকারীদের কঠোরভাবে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, মনোযোগ দিন। মার্কিন অভিবাসন আইনের পূর্বের যেকোনো লঙ্ঘন সম্পর্কে কনস্যুলার কর্মকর্তারা অবগত আছেন।
ভিসা প্রার্থীদের ইন্টারভিউয়ের সময় সত্য বলার আহ্বান জানিয়ে দূতাবাস সতর্ক করেছে যে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য প্রদান করলে তা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে চিরতরে নিষেধাজ্ঞা বা স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার কারণ হতে পারে।
তবে নির্দিষ্ট কোনো অভিবাসন লঙ্ঘন বা কোন পরিস্থিতিতে একজন আবেদনকারীকে প্রবেশে অস্বীকৃতি জানানো হতে পারে, সে বিষয়ে ওই পোস্টে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দূতাবাস।


