...|...|...

বিনোদন

মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা

মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০০ | আপডেট: ২৮ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:৩৯
Shares
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা


চেহারার গড়ন নিয়ে সমালোচনা বলিউডে নতুন নয়।  নায়ক-নায়িকাদের ক্যারিয়ারে এর প্রভাব পড়ে বারবার।  ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ঐশ্বরিয়া রাই বচ্চনকেও। একই অভিজ্ঞতার কথা এবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী রাধিকা আপ্তে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনয় জীবনের শুরুর দিকে একটি বড় প্রোডাকশনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন রাধিকা।  কিন্তু শুটিং শুরুর আগেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।  রাধিকা জানান, শুটিং শুরুর আগে তিনি ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিষয়টি তিনি সংশ্লিষ্টদের আগে থেকেই জানিয়ে রেখেছিলেন।  এমনকি ঘুরতে গিয়ে ডায়েট করবেন না এবং ওজন কিছুটা বাড়তে পারে তাও স্পষ্ট করেছিলেন।

রাধিকার কথায়, ‘তখন আমার বয়স কম ছিল, মেটাবলিজমও ছিল দুর্দান্ত।  আমি জানতাম ফিরে এসে দ্রুতই ওজন কমিয়ে ফেলতে পারব।  কিন্তু শুটিংয়ের আগে একটি ফটোশুটে আমাকে অংশ নিতে হয়। সেখানে আমায় কিছুটা মোটা দেখাচ্ছিল।  আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়।’

বড় কাজ হাতছাড়া হওয়ার পর রাধিকা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েন।  তার মনে ওজনের ব্যাপারে এক ধরনের ভীতি তৈরি হয়ে গিয়েছিল।  সামান্য ওজন বাড়লেই তিনি আতঙ্কিত হয়ে পড়তেন যে তাকে হয়তো আবারও কাজ হারাতে হবে।  দীর্ঘ সময় এই ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি পেশাদার মনোবিদের সাহায্য নিতে বাধ্য হন।

সম্প্রতি মা হয়েছেন রাধিকা।  সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই তার ওজন বৃদ্ধি পেয়েছে।  তবে অতীতের সেই ট্রমা কাটিয়ে এখন তিনি জীবনকে নতুনভাবে দেখতে শিখছেন।  রাধিকার এই স্বীকারোক্তি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পর্দা কাঁপানো তারকাদেরও ক্যারিয়ার টিকিয়ে রাখতে কতটা অমানবিক মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।