...|...|...

বিনোদন

মানবিক আবেগে নেটদুনিয়ায় ভাসছে ‘মায়ার শিকল’

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, রাত ১২:৪০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩২
Shares
মানবিক আবেগে নেটদুনিয়ায় ভাসছে ‘মায়ার শিকল’

বিশেষ নাটক ‘মায়ার শিকল’। ছবি: টাইমস টুডে

মানবিক আবেগে ভাসছে নেটদুনিয়া ইউটিউবে মুক্তির পর থেকেই দর্শকহৃদয়ে বিশেষ এক স্থান করে নিয়েছে তরুণ ও নাট্যনির্মাতা আহমেদ জসিমের বিশেষ নাটক ‘মায়ার শিকল’। 

নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছে  ফারজানা আহসান মিহি, মোসাদ্দিক শাহীন, রেশমা আহমেদ, কাজল মজুমদার, রাজা হাসান এবং মিরাজুল ইসলাম মিজান সহ আরও অনেকে।

সাধারণ মানুষের আবেগ, জীবনের টানাপোড়েন এবং বাস্তবতার নিখুঁত সংমিশ্রণে নির্মিত এই নাটকটি সম্প্রতি ইউটিউবে ৬০ লক্ষাধিক (৬ মিলিয়ন) ভিউয়ের এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে।

বর্তমান সময়ে চটকদার গল্প কিংবা ক্ষণস্থায়ী বিনোদনের ভিড়ে জীবনঘনিষ্ঠ ও শিক্ষণীয় গল্পের আকাল দেখা যাচ্ছে এমনটাই অভিযোগ সাধারণ দর্শকদের। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে ‘মায়ার শিকল’ নাটকটি দর্শকমহলে তৈরি করেছে এক গভীর আবেগঘন আবেশ। হৃদয়ছোঁয়া বিষয়বস্তু ও সুনিপুণ নির্মাণের কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্ল্যাটফর্মে নাটকটি এখন কুড়াচ্ছে দর্শকদের প্রশংসার জোয়ার।

পরিচালক আহমেদ জসিম বলেন, 'আমরা মূলত খুব সাধারণ মানুষের জীবনের ভেতরের গল্পটা বলতে চেয়েছিলাম। ‘মায়ার শিকল’ নাটকটি এত কম সময়ের মধ্যে ৬০ লাখের বেশি মানুষ দেখে এভাবে আপন করে নেবেন, তা সত্যি ভাবিনি। দর্শকদের এই বিশুদ্ধ ভালোবাসাই আমাদের আগামী দিনে আরও ভালো, অর্থবহ ও দায়িত্বশীল কাজ করার মূল প্রেরণা।'

আহমেদ জসিম একাধারে মঞ্চ অভিনেতা, নাট্যকার, গীতিকার ও নাট্যপরিচালক হিসেবে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিতি লাভ করেছেন। সমাজের প্রতি নিজের দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় সামাজিক সচেতনতামূলক নাটক বানাতেই ভালোবাসেন তিনি।

তার নির্মিত পূর্ববর্তী জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য তালাকনামা, না বলা কথা, প্রেমের কবর, ভুল মানুষের মায়া, ভালোবাসি শুধু যে তোমারে, আপন তবুও পর, মায়ার বাঁধন, অভিমানী মা, অপরাধী সন্তান, অভিভাবক, অধিকার, মুক্তি, বউয়ের মন ইত্যাদি।

এছাড়া সম্প্রতি তার পরিচালনায় বেশ কয়েকটি একক নাটকের শুটিং সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে মালী, দখিনের শ্রাবন, জল স্রোতের নুপুর, কাঠ গোলাপের মায়া এবং প্রজাপতি মন।