...|...|...

শিক্ষা

মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী

টাইমস টুডে প্রতিবেদক
আপডেট: ২৩ ঘণ্টা আগে
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে জুন মাসের বেতন একসাথে জুলাই মাসে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী . এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এক মাসের বেতন না পেলে শিক্ষক-কর্মচারীদের কী ধরনের দুর্ভোগে পড়তে হয়, তা তিনি ভালোভাবেই বুঝতে পারেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার এনটিআরসিএর মাধ্যমে মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না থাকায় তারা বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। তবে দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার বাজেট বরাদ্দের বিষয়টি যথাযথভাবে সম্পন্ন না করায় নানা জটিলতা তৈরি হয়েছে। ধীরে ধীরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে পরবর্তী সরকার কাজ করতে না পারে,—বলে মন্তব্য করেন মন্ত্রী।

অর্থ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, তার দফতরে থাকা ১০০ কোটি টাকা জনতা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যার ফলে যাদের অ্যাকাউন্ট ওই ব্যাংকে রয়েছে তারা বেতন পেয়েছেন। তবে অন্য ব্যাংকের শিক্ষক-কর্মচারীরা এখনও বেতন পাননি বলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।