...|...|...

সারাদেশ

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৪
Shares
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কার ছাত্রদলের নেতা মো. শাহরিয়ার মাহমুদ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের নেতা মো. শাহরিয়ার মাহমুদ স্বাধীনের বিরুদ্ধে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

বুধবার (২১ অক্টোবর) নাটোর জেলা ছাত্রদল তার বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের দফতর সম্পাদক আসিফ ইকবাল।

তিনি জানান, মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করেই শাহরিয়ার মাহমুদ স্বাধীনের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে স্বাধীনের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি নিয়ে বিতর্কের মধ্যেই তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিল নাটোর জেলা ছাত্রদল।