...|...|...

রাজধানী

মহাখালীর তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৪৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, রাত ৯:৫৪
Shares
মহাখালীর তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তাৎক্ষনিকভাবে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে গুলশান-আমতলী সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।