রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের যে ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) লাশ উদ্ধার করা হয় সেই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন গাজী নজরুল ইসলাম।
রবিবার (২০ সেপ্টেম্বর) লাশ উদ্ধারের পর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এমপি গাজী নজরুল ইসলাম ফ্ল্যাটেই ছিলেন। পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছে।
গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ তদন্তে ‘নৈতিক অসদাচরণের’ প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।


