ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় তাঁদের আটক করা হয়েছিল।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদেরও মুক্তি দিয়েছে পুলিশ।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লির জাফরপুর কালান থানায় নেওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে ধরপাকড় চালায় পুলিশ। এতে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বেশ কয়েকজনকে আটক করা হয়


