...|...|...

বিশ্ব

মন্ত্রী পদমর্যাদায় মিঠুন চক্রবর্তীকে উপদেষ্টা বানালেন শুভেন্দু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, রাত ১০:২৯
Shares
মন্ত্রী পদমর্যাদায় মিঠুন চক্রবর্তীকে উপদেষ্টা বানালেন শুভেন্দু

ছবি: সংগৃহীত

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে তিনি রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীকে সাংস্কৃতিক উপদেষ্টা করার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন।

দ্যা হিন্দুর প্রতিবেদনে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর নিউটাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছিল।

বুধবার (৭ অক্টোবর) পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের পক্ষ থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, বাংলা সিনেমা ও বলিউডে বিপুল জনপ্রিয়তার অধিকারী মিঠুন চক্রবর্তী তার রাজনৈতিক জীবনের শুরুতে বামফ্রন্টের রাজনীতির সাথে আদর্শগতভাবে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালের এপ্রিল মাসে, বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে রাজ্যসভায় মনোনীত করা হয়। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি ২০১৬ সালে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘মহানায়ক সম্মান’ লাভ করেন তিনি।

চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিভিন্ন মামলার মুখোমুখি হওয়ার পর, ২০২১ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এক মেগা ইভেন্টে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী।