...|...|...

বিশ্ব

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৯
Shares
মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের অধিকতর সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে সচেতন থাকতে নাগরিকদের পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস। সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিশেষ সতর্কবার্তায় দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে মার্কিন নাগরিকদের সতর্ক অবস্থানে থাকতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ভ্রমণসংক্রান্ত জটিলতা মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের চলমান হামলার প্রসঙ্গ উল্লেখ করে সতর্কবার্তায় বলা হয়েছে, এ সংঘাত দ্রুত সংশ্লিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

বার্তায় আরও সতর্ক করা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা এবং ভ্রমণসংক্রান্ত পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।