...|...|...

রাজধানী

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, রাত ৩:০৫ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, দুপুর ১:১৮
Shares
মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ছবি: সংগৃহীত

জরুরি কেনাকাটায় আজ বের হচ্ছেন? যাওয়ার আগে অবশ্যই জেনে নিন আপনার গন্তব্যের মার্কেটটি খোলা আছে কি না। কারণ সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি ও ফার্মগেটসহ বেশ কিছু বড় এলাকার শপিংমল ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকবে। অযাচিত বিড়ম্বনা ও সময় অপচয় এড়াতে ঘর থেকে বের হওয়ার আগে দেখে নিন আজকের বন্ধের তালিকা।

তাই বাইরে বের হওয়ার আগে দেখে নেয়া যাক রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ।

মার্কেট ও শপিংমল বন্ধ

নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।