সৌদি আরবের মক্কা, জেদ্দা, তাইফ এবং ইয়ানবু শহরে সম্ভাব্য হুমকির আশঙ্কায় স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে বিপদ কেটে জানিয়ে ঘোষণা দেবে কর্তৃপক্ষ।
শনিবার (২৪ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষ ওই চার গুরুত্বপূর্ণ শহরে এই সংক্ষিপ্ত সতর্কতা জারি করে। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবে যে, বর্তমানে ওই শহরগুলোতে আর কোনো ঝুঁকি বা বিপদ নেই।


