...|...|...

বিশ্ব

ভেঙে পড়েছে স্বর্ণের বাজার, ভারতেও কমলো ৯২ হাজার টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫১
Shares
ভেঙে পড়েছে স্বর্ণের বাজার, ভারতেও কমলো ৯২ হাজার টাকা

ছবি: সংগৃহীত

ভারতের বাজারে চলতি বছরের জানুয়ারির সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম ৩২ শতাংশের বেশি কমেছে। এমসিএক্সের ২১ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার রুপি থেকে নেমে ১ লাখ ২২ হাজার রুপিতে দাঁড়িয়েছে। এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে ভরিতে কমেছে প্রায় ৬৭ হাজার ৬৬১ রুপি বা প্রায় ৯২ হাজার টাকা।

আন্তর্জাতিক বাজারেও একই চিত্র। জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠলেও পরে প্রায় ৩৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার, সরকারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। উচ্চ সুদের পরিবেশে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়।

ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ বলছে, বড় দরপতনের পর স্বর্ণের দাম আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে অনেক সময় কয়েক বছর লাগতে পারে। অতীতে ১৯৯৬ ও ২০১২ সালের বড় পতনের পর পুনরুদ্ধারে ছয় বছরের বেশি সময় লেগেছিল।

এদিকে গোল্ডম্যান স্যাকস ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম ৫ হাজার ৬০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৬৫০ ডলার করেছে।

তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা অব্যাহত থাকা এবং ভবিষ্যতে সুদের হার কমলে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম আবার ঘুরে দাঁড়াতে পারে।

বিশ্লেষকেরা নতুন বিনিয়োগকারীদের একবারে বড় অঙ্ক বিনিয়োগ না করে ধাপে ধাপে স্বর্ণ কেনার পরামর্শ দিয়েছেন।