...|...|...

জাতীয়

ভালো কাজগুলোকে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি

ভালো কাজগুলোকে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:০৯ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, সকাল ১০:০৮
Shares
ভালো কাজগুলোকে কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশবরেণ্য ও জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করে, দেশনেত্রীর বিদায়ে তার আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন তিনি। 

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।

আজহারি তার পোস্টে মরহুমার পারলৌকিক জীবনের কল্যাণ কামনা করে বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়ার সফর শেষ করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  আল্লাহ তাআলা তার ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।’ 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভোগার পর মঙ্গলবার ভোরের আলো ফোটার সাথে সাথেই এই ‘আপসহীন নেত্রী’র মহাপ্রয়াণ ঘটে। 

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও গভীর শোক প্রকাশ করছেন।

আজহারি তার সংক্ষিপ্ত বার্তায় খালেদা জিয়ার জীবনের ভালো কাজগুলোর প্রতি মহান আল্লাহর রহমত কামনা করার পাশাপাশি তাকে পরকালে সর্বোচ্চ সম্মান প্রদানের জন্য প্রার্থনা করেছেন।