...|...|...

সারাদেশ

ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারির চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৫৯
Shares
ভাইভা না দিয়েও ফ্যামিলি কার্ড শুমারির চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়। ছবি: টাইমস টুডে

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম পাওয়া গেছে, যিনি মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে পারেননি বলে দাবি করেছেন। বয়সসীমা অতিক্রম করায় তাকে ভাইভা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী। অথচ চূড়ান্ত তালিকায় তার নাম থাকায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

চূড়ান্ত তালিকায় থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তার রোল নম্বর ৪৬৭। তিনি আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্মসাল ১৯৮৪। সে অনুযায়ী, ২০২৬ সালে তার বয়স ৪১ বা ৪২ বছর হওয়ার কথা। বয়সসীমা অতিক্রম করায় ভাইভা দিতে গিয়েও তাকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

সোনিয়া খাতুন বলেন, আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ জানে। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।