সংস্কারকাজের জন্য নড়াইলের নড়াগাতীর বড়দিয়া-মহাজন ফেরিঘাট দিয়ে আগামী ২১ ও ২২ আগস্ট সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াইল সড়ক বিভাগের আওতাধীন লোহাগড়া-নড়াগাতী সড়কের বড়দিয়া-মহাজন ফেরিঘাটের উত্তর প্রান্তের পন্টুন ও গ্যাংওয়ে ওঠানোর কাজ করা হবে। এ কারণে ২১ ও ২২ আগস্ট সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত ফেরিঘাট দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময়ে ফেরিঘাট ব্যবহারকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

