...|...|...

খেলা

ব্যাটিং বিপর্যয়ে ১০৬ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৭
Shares
ব্যাটিং বিপর্যয়ে ১০৬ রানের  লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে আছেন নাঈম হাসান ও জাকের আলী। তাদের ওপর ভর করে লিড ১০৬ রানে নিয়ে গেছে বাংলাদেশ।

বুধবার (২৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনের খেলা আলো স্বল্পতায় বন্ধ হয়ে যায়। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রানের জবাবে বাংলাদেশ ২৭২ রান করেছিল। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ পর্যন্ত ২৯ ওভার শেষে ৬ উইকেটে ৭৯ রান তুলেছে স্বাগতিকরা। এতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

নাঈম হাসান ৩০ বলে ১৮ রান এবং জাকের আলী ৩২ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন। তাদের জুটিতে এসেছে ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান ১৯ রানে ২ উইকেট নিয়েছেন।

এর আগে বাংলাদেশের শেষ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে ৩২ বলে ৯ রান করেন তিনি। ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর নাঈম ও জাকেরের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়েছে বাংলাদেশ।