...|...|...

খেলা

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড, সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০২
Shares
বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়ে হ্যাকড হয়েছে।  ১ নভেম্বর (রবিবার) রাতে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা।

বিসিবি সূত্রে জানা গেছে, অ্যাকাউন্টটি হ্যাকারদের দখলে চলে যাওয়ার পর সেখান থেকে ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অবৈধ ক্রিপ্টোকারেন্সি, বেটিং সাইট ও ফিশিং লিংকের মতো ক্ষতিকর ও অননুমোদিত বার্তা পাঠানো হচ্ছে।

ঘটনার পরপরই বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে জরুরি সতর্কতা জারি করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো সন্দেহজনক লিংক এড়িয়ে চলতে হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব লিংকে প্রবেশ না করা এবং কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে।

বিসিবি জানিয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্টটি দ্রুত পুনরুদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার নিরাপত্তা দল কাজ করছে। সাইবার ঝুঁকি পুরোপুরি মুক্ত হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।