...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২
Shares
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

ছবি: সংগৃহীত

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদ হার বৃদ্ধি এবং ভবিষ্যতে মুদ্রানীতি আরও কড়াকড়ি করার ইঙ্গিত হজম করার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেই বৃহস্পতিবার বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। অন্যদিকে তেলের বাজারের ঊর্ধ্বমুখী গতিতে কিছুটা ভাটা পড়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৯৫.২৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বুধবার স্বর্ণ প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমেছিল।

ওয়ানডার সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, তেলের বাজার আমাদের নজরে রাখতে হবে। তেলের দাম যদি কমতে থাকে, তবে তা মাঝারি মেয়াদে স্বর্ণের বাজারকে ওপরের দিকে উঠতে সহায়তা করতে পারে। তবে যতদিন না তা ঘটছে, ততদিন স্বর্ণ নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করবে বলে আমি আশা করছি।

তিনি আরও বলেন, ফেডের কঠোর বা আক্রমণাত্মক বার্তা আগেই বাজারে প্রতিফলিত হওয়ায় স্বর্ণের বর্তমান এই ঊর্ধ্বগতি মূলত প্রযুক্তিগত বা টেকনিক্যাল কারণেই ঘটছে।

এদিকে, স্পট মার্কেটে রুপার দাম ১.২ শতাংশ বেড়ে ৬৩.৭৩ ডলার, প্ল্যাটিনামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১,৭৮৩.৫৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ বেড়ে ১,২৯৬.৭০ ডলারে পৌঁছেছে।