...|...|...

বিশ্ব

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ২:০২
Shares
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমে আসায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। একই সাথে ওপেক প্লাসের উৎপাদন বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বেড়ে যাওয়ায় অতিরিক্ত সরবরাহের আশঙ্কাও বাজারে চাপ সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময় সকাল ১০টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ১ ডলার ৪৭ সেন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ ডলার ২৯ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ ডলার ২৪ সেন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ কমে ৮৫ ডলার ২৯ সেন্টে দাঁড়ায়।

এর ফলে বুধবারের ঊর্ধ্বগতি অনেকটাই মুছে গেছে। বুধবার ব্রেন্ট ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআই ০ দশমিক ৬ শতাংশ বেড়েছিল। এর আগের দিন উভয় মানের তেলই দুই মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, বাজারে ধারণা তৈরি হয়েছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির জন্য পর্দার আড়ালে চেষ্টা চলছে এবং আগামী সপ্তাহের যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের আগে ইরান যুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা কম।