জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি কখনও সন্ত্রাসের রাজনীতি করে না, বরং দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) বিকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
এ সময় জাতীয় সংসদের হুইপ বলেন, আজকে নতুন করে আবারও প্রমাণিত হয়ে গেল বাংলাদেশের রাজনৈতিক সন্ত্রাসী দল কোনটি। বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল হচ্ছে আওয়ামী লীগ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


