কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। জামায়াতের আমির বলেছিলেন, বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবেন। সারা পৃথিবী বলে, জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন।
তিনি বলেন, আমাদের কিছু ভুল হয়নি, তা নয়। গত দুই বছরে আমরা কিছু ভুল করেছি। মনে মনে তওবা করেন।
তিনি আরও বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। মানুষের সাথে কোনোদিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপনারা তার পাশে দাঁড়ান।


