...|...|...

বিশ্ব

বাহরাইনে জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
বাহরাইনে জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

সম্ভাব্য একটি নিরাপত্তা হুমকির আশঙ্কায় কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা সতর্কতা জারি করেছে বাহরাইন।

রবিবার (১৫ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

একই সাথে সবাইকে নিরাপদ স্থানে চলে যেতে এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য পেতে শুধু সরকারি ও আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম অনুসরণ করতে বলা হয়েছে।

তবে সম্ভাব্য হুমকিটি কী ধরনের বা কোথা থেকে আসতে পারে, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।